ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর সোনাগাজীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবদল কর্মীকে কুপিয়ে জখম

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৬ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

ফেনীর সোনাগাজীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মোশাররফ হোসেন (৩৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের সফর আলী ভূঞা বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ, এলাকাবাসী ও আহত যুবদল কর্মী জানান, মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের ইকবাল ও তার সাঙ্গপাঙ্গরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। সম্প্রতি এলাকাবাসীকে সাথে নিয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করেন যুবদল কর্মী মোশাররফ হোসেন । রাত সাড়ে ১২টার দিকে ইকবাল হোসেন, মেহেদী, আবু বক্কর, আবু ইউসুফ, শিহাব উদ্দিন, টিপু, খুরশিদ আলম, জয়, মো. রাসেল ও মো. রাকিবের নেতৃত্বে ২৫-৩০জন দুর্বৃত্ত যুবদল কর্সী মোশাররফ হোসেনের বসত ঘরে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। এসময় তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেন তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মোশাররফ হোসেন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।এই সাইটটি তথ্য মন্ত্রণালয়ের আবেদনকৃত