ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মীর বিরুদ্ধে নানা অনিয়ম ও স্থানীয়দের হয়রানির অভিযোগ

Link Copied!

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ওড়াকান্দি ইউনিয়নের সমাজকর্মী মশিউর তালুকদারের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্থানীয়দের হয়রানির অভিযোগ উঠেছে।

গতকাল (১৮ জুলাই) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সমাজসেবা কার্যালয়ের ওড়াকান্দি ইউনিয়নের সমাজকর্মী মশিউর তালুকদারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপকর্মে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

বর্তমানে উক্ত মশিউর তালুকদার কাশিয়ানী থানায় আটক রয়েছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের সত্যতা যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কাশিয়ানী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সৌরভ রেজা।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।