ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে ব্রেন স্ট্রোকে মৃত্যু বরণকারী ফেনীর সোনাগাজীর রেমিট্যান্স যোদ্ধার দাফন সম্পন্ন

Link Copied!

 

সৌদি আরবে ব্রেন স্ট্রোকে মৃত্যুবরণকারী রেমিট্যান্স যোদ্ধা গিয়াস উদ্দিন সুমনের (৪২) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার ১৯ আগস্ট বুধবার সকাল দশটায় ইউসৃফ ভূঞা বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সরকারি খরচে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে সৌদি আরব থেকে তার মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এলে তার পরিবারের সদস্যরা তার মরদেহ গ্রহণ করেন। গ্রামের বাড়িতে তার মরদেহ পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। তার পারিবারিক সূত্র জানায়, গত ১আগস্ট শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় হাফারাল বাতান কিং খালেদ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
সুমন ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা এবং ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
তার নিকটাত্মীয় সৌদি আরব প্রবাসী আনোয়ার হোসেন বলেন, সুমন দেড় বছর আগে নতুন করে কর্মসংস্থানের উদ্দেশ্যে সৌদি আরবের হাফারাল বাতানে যান। ২৮ জুলাই ব্রেন স্ট্রোক করে অসুস্থ হলে তার সহকর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ আগস্ট সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও দুটি শিশু সন্তান রেখে গেছেন।