ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর পরশুরামে একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

নিজ দলীয় নেতাদের অবমূল্যায়ন ও পারিবারিক অসচ্ছলতার কারণ দেখিয়ে গত দুই দিনে ফেনীর পরশুরামে চার ছাত্রদল নেতা পদত্যাগ করেছেন। নিজেদের রাজনীতি থেকে বিদায় জানিয়ে অতীতের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন তারা। একই সঙ্গে অনুজদের তাদের মতো ভুল না করার আহ্বান জানিয়েছেন।
পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ঘটনাটি ঘটেছে। পদত্যাগকারীরা হলেন—পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল আজিজ, সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. বেলাল হোসেন এবং সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আবদুর রহমান।
পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, দীর্ঘ ৬-৭ বছরের ছাত্রদলের রাজনীতির জার্নি তিনি শেষ করেছেন। রাজনীতির পেছনে অন্ধের মতো ছুটতে গিয়ে নিজের ক্যারিয়ার নষ্ট করার জন্য অনুশোচনা প্রকাশ করে তিনি অনুজদের আবেগে ভেসে ক্যারিয়ার নষ্ট না করার পরামর্শ দেন। তার ভাষায়, রাজনীতি থেকে ক্যারিয়ার হারালেও জীবনে বড় কিছু শিক্ষা ও মানুষের ভালোবাসা পেয়েছেন।
পদত্যাগপত্রে চার নেতা পারিবারিক অসচ্ছলতা ও দলীয় অবমূল্যায়নের অভিযোগ তুলে পদত্যাগের কারণ উল্লেখ করেছেন। তারা দলীয় প্যাডে নিজেদের স্বাক্ষর করা পদত্যাগপত্র জমা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।