ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

কাদাকাটি জামায়াত সভাপতির পিতার রূহের মাগফিরাতে দোয়া মাহফিল

Link Copied!

 

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি, গোয়ালডাঙ্গা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ আবু বকর সিদ্দিক সানার পিতা মরহুম আব্দুর রহমান সানার রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) জুমা বাদ টেকা পশ্চিমপাড়া বায়তুল তাকওয়া জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াত আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. আব্দুস সোবহান মুকুল, উপজেলা নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওঃ নুরুল আবছার মুর্তাজা, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক এবং বায়তুলমাল সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে মরহুমের রূহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন, জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।