ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে জমি সংক্রান্ত দলিল তুলে ধরে অপপ্রচারের প্রতিবাদ বিএনপির নেতা নিতাই রায়ের

নাজিম বকাউল নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য নিতাই রায়। অপপ্রচারকারীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিতাই রায়।

লিখিত বক্তব্যে নিতাই রায় জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা তাকে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। বক্তব্যের সমর্থনে ২০১২ সালের ৩ অক্টোবর ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত (দলিল নম্বর ১০৮৮৩) একটি সাফ কবলা দলিলের তথ্য তুলে ধরেন তিনি। কোমরপুর মৌজার ১.১৫ একর জমির ওই দলিলে চারজন গ্রহীতা ও দুইজন দাতার নাম উল্লেখ রয়েছে বলে তিনি জানান।

নিতাই রায় বলেন, “সোশ্যাল মিডিয়ার অপপ্রচার থেকে দ্রুত মুক্তি পাওয়া আমার ন্যায্য অধিকার। বাধ্য হয়েই সাংবাদিকদের দ্বারস্থ হয়েছি।” এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় প্রেস মিডিয়ার সকল সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।