আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে চোরাই মোটর সাইকেলসহ চোর ও এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
আশাশুনির খাল-বিল ও বাড়িঘর একটানা বৃষ্টিপাতে জলমগ্ন
গত ১২ জুলাই উপজেলার খালিয়ায় মসজিদের সামনে থেকে খালিয়া গ্রামের মৃত নওশের গাজঅর ছেলে সাদ্দাম হোসেন একটি মোটর সাইকেল চুরি করে। থানায় মামলা হলে (নং-২৬, তাং-২৩/০৭/২৬) ওসি শামীম আহমদ খানের নেতৃত্বে এসআই নীতিশ বিস্বাস অভিযান চালিয়ে দেবহাটা থানার পারুলিয়া বাজার থেকে মোটর সাইকেলসহ চোরকে গ্রেফতার করেন।
আশাশুনিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন
এএসআই তারিক উর রহমান পৃথক অভিযানে দরহাহপুর বাজার সংলগ্ন শেখ শাহিন টি স্টোরের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ দরগাহপুর গ্রামের মৃত শেখ মহিনুর রহমানের ছেলে শেখ জীবন ওরফে শেখ তবিবুর রহমান জীবনকে গ্রেফতার করেন।আসামীর বিরুদ্ধে থানায় (নং-২৭/১৪৪, তাং-২৪/০৭/২৬, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) সারণির ১৯(ক) মামলা রুজু করা হয়েছে।

