ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

আমতলী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা আবু হানিফ বয়াতির

Link Copied!

 

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে দেশের ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এরই ধারাবাহিকতায় বরগুনার আমতলী উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আবু হানিফ বয়াতি।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার খুরিয়ার খেয়াঘাট সংলগ্ন চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশার কথা জানান এবং চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এ সময় সদর ইউনিয়নের কয়েক শতাধিক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ভোটাররা বলেন, তারা সৎ, যোগ্য ও জনবান্ধব একজন জনপ্রতিনিধিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চান, যিনি ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবেন।

সভায় বক্তব্যে আবু হানিফ বয়াতি বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আমতলী সদর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন প্রদানের ক্ষেত্রে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের উচিত যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও জনসমর্থন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া।

দলীয় মনোনয়ন না পেলে নির্বাচনে অংশ নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে আবু হানিফ বয়াতি বলেন, “জনগণ যদি আমাকে চান, তাহলে তাদের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করব।”

অনুষ্ঠান শেষে তিনি ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকার সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।