ঢাকাবুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সভাপতি মামুন হাওলাদার

এস এম নাসির মাহমুদ আমতলী, প্রতিনিধি
জুলাই ১, ২০২৬ ৭:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

আমতলী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত ৬২ নং উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন আমতলী সদর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক, আমতলী সরকারি কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমতলী প্রেস ক্লাবের সহযোগী-সদস্য, তরুণ সাংবাদিক ছোটনীলগঞ্জ (উল্টাখালী) এর কৃতি সন্তান মোঃ মামুন হাওলাদার।

 

নবনির্বাচিত সভাপতি মোঃ মামুন হাওলাদার বলেন, “উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছেন।

 

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।