ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ার নদীর চর থেকে জেলের লাশ উদ্ধার

Md Nayemur Rahman
June 7, 2026 7:58 pm
Link Copied!

 

 

পটুয়াখালীর কলাপাড়ায় নদীর চর থেকে ভদ্র শিকদার (৩৭) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার বেলা ১১ টার দিকে উপজেলার ধানখালী ইউপির লোন্দা গ্রামের টিয়াখালী নদী লাগোয়া আমিনুলের ইটভাটা সংলগ্ন চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ভদ্র শিকদার ওই ইউপির লোন্দা গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, ভদ্র শিকদার পেশায় একজন জেলে এবং তিনি অধিকাংশ সময়ই নদীর চরে থাকতেন। দুদিন আগেও ঝড়ো বৃষ্টির মধ্যে মাছ শিকার করেছেন। তবে খুবই সাহসী স্বভাবের এই জেলে বাড়িতে থাকতেন না বলে জানান স্থানীয়রা।

পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, আমরা সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রক্রিয়া করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।