ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগী মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন

Link Copied!

 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রোগীর মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ জুন) বিকেল ৪টায় সোনারগাঁও উপজেলা মেইন গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে শিশু, নারী ও পুরুষসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুন রাতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে মোহাম্মদ ফয়জল (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়। নিহত ফয়জল কাঁচপুরের পশ্চিম বেহাকৈর এলাকার বাসিন্দা এবং তার গ্রামের বাড়ি মেঘনা উপজেলার নলচর গ্রামে। তিনি মৃত মো. হোসেনের ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, ফয়জলকে পরিকল্পিতভাবে মারধর করে হত্যা করা হয়েছে। পরিবার জানায়, গত ১২ মে তাকে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। ঈদুল আজহার পরের দিন পরিবারের সদস্যরা তাকে দেখতে গেলে তিনি সুস্থ অবস্থায় হাঁটাচলা করছিলেন। এ সময় তার মেয়ে নুরজাহান একটি ভিডিও ফুটেজও ধারণ করেন।
নিহতের মেয়ে নুরজাহান বলেন, “ঈদের আগে আমরা বাবাকে দেখতে গেলে কর্তৃপক্ষ আমাদের দেখা করতে দেয়নি। পরে ঈদের পর তাকে সুস্থ অবস্থায় দেখি। ৩ জুন রাত ৯টার দিকে মিশু নামে এক ব্যক্তির মাধ্যমে জানতে পারি, বাবা অসুস্থ হয়ে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। হাসপাতালে গিয়ে দেখি তিনি মারা গেছেন। পরে জানতে পারি, নিরাময় কেন্দ্রের মালিকপক্ষ বাবাকে হাসপাতালে রেখে পালিয়ে যায়।”
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সোনারগাঁও থানায় ৯ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— মো. সজিব, মো. রকি, শাফায়েত, রমজান, মামুন, আনিছ, হানিফ, মনির ও উজ্জ্বল।
মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।