ঢাকাসোমবার , ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে জনতার হাতে ডাকাত আটক

Link Copied!

 

 

বরগুনার আমতলীতে ডাকাতির প্রস্তুতিকালে মো. আলহাজ্ব ফকির (২৭) নামে এক সন্দেহভাজন ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে আমতলী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাটি উপজেলার মহিষকাটা বাজার এলাকায় ঘটেছে।

পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ডাকাতির ঘটনা ঘটলেও জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত গভীর রাতে ৭-৮ সদস্যের একটি দল মহিষকাটা বাজারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে মো. আলহাজ্ব ফকিরকে আটক করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়।

খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। রোববার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদে আলহাজ্ব ফকির ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। একই সঙ্গে তার সহযোগীদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আটক আলহাজ্ব ফকিরের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শম্বুকাঠি গ্রামে। তার বাবার নাম মো. রাসেল ফকির।

এ ঘটনায় আমতলী থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব আলী বলেন, জিজ্ঞাসাবাদে আলহাজ্ব ফকির ডাকাতির প্রস্তুতির কথা এবং তার সঙ্গে কারা জড়িত ছিল সে বিষয়ে তথ্য দিয়েছে। তাকে সোমবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।#

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।