ঢাকাশনিবার , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে ২৪ পিস ইয়াবাসহ যুবক আটক,

Link Copied!

 

বরগুনার আমতলীতে পুলিশের বিশেষ অভিযানে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে এবং অপর এক মাদক ব্যবসায়ীকে পলাতক আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন ২০২৬) দুপুর ২টার দিকে আমতলী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্লুইজ ঘাট এলাকায় গরুর বাজার সংলগ্ন ফরহাদ কমিশনারের মুদি দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমতলী থানার একটি পুলিশ দল।

এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সঙ্গীয় কনস্টেবল ৬৪৭ কামরুল ও কনস্টেবল ৯১৪ নয়ন চন্দ্র অংশগ্রহণ করেন। এ সময় মো. সাইদুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি আমতলী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসুগী এলাকার বাসিন্দা এবং রতন দফাদারের ছেলে।
পুলিশ জানায়, আটক সাইদুল ইসলামের কাছ থেকে প্রথমে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার পলাতক আসামি রানা চৌকিদারের বসতঘরে অভিযান চালিয়ে আরও ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ২৪ পিস।
এ বিষয়ে আমতলী থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। আটক আসামিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক আসামি রানা চৌকিদারকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক নির্মূলে কোনো ছাড় দেওয়া হবে না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।