পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে গ্রাফির আঘাতে আজগর (৪৮) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রূপারচরের দক্ষিনে বঙ্গোপসাগরের মোহনায় জাল ফেলতে গিয়ে গ্রাফির আঘাতে এ-দুর্ঘটনা ঘটে।
নিহত আজগর ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহম্মদপুর ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, বশির মাঝির বোটে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন আজগরসহ কয়েকজন জেলে। সকালে নদীতে জাল ফেলার সময় গ্রাফির একটি অংশ আজগরের পেটে ঢুকে যায় এবং স্রোতের টানে গ্রাফি ছিটকে গেলেও বোটে থেকে যায় আজগর । এতে তিনি গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় স্পিড বোট জোগে উপজেলার চরমোনতাজে নিয়ে আসার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
পরবর্তীতে তার মৃত্যু দেহ নিজ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
