ঢাকামঙ্গলবার , ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. পর্যটন
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

দশমিনায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ১১

Link Copied!

 

পটুয়াখালীর দশমিনায় জমিজমা বিরোধের জেরে সংঘর্ষে নারী শিশুসহ দু‘পক্ষের অন্তত ১১জন আহত হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের সাত নাম্বার ওর্য়াডের জাফরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের ১১ জনকে দশমিনা সদর হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফরাবাদ গ্রামের রুস্তম গংদের সংগে একই গ্রামের কাশেম প্যাদা গংদের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

রোববার ৬.জুন.২৬.ওই এলাকার জমি নিয়ে কথাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এতে দু পক্ষের ১১ জন আহত হন।আহতরা হলেন, শিল্পী (৩২) শামীম (৩৮) কাশেম প্যাদা( ৬৮) ইমরান (২৮) কহিনুর (৬০) কাজল (৪০) আরাফাত (১০) হেলেনা (৫০) নাঈম (১৫) ইয়াসিন (২২) শাহীন (৩২)

এ বিষয়ে দশমিনা থানা অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠান হয়েছে, পরিস্থিত নিয়ন্ত্রণে আনা হয়েছে ।দু পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
০৬ জুন ২০২৬

ফরিদপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ।

www.dailyajkerkalapara.com |
https://www.facebook.com/দৈনিক আজকের কলাপাড়া