ঢাকাশনিবার , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. পর্যটন
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় চিহ্নিত মাদক ব্যবসায়ী দম্পতির বাড়িতে ক্ষুব্ধ জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগ।

Link Copied!

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এক দম্পতির বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোনাখোলা গ্রামের বাসিন্দা আয়ুব আলী ও তার স্ত্রী ময়না বেগম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জোরালো অভিযোগ রয়েছে। কয়েকদিন আগে অতিষ্ঠ এলাকাবাসী তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে বেশ কিছু মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে সেগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয় এবং ওই দম্পতিকে মাদক ব্যবসা থেকে চিরতরে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছিল।

​এলাকাবাসীর দাবি, যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া এই দম্পতি স্থানীয়দের সতর্কবার্তা তোয়াক্কা না করে আবারও গোপনে মাদক ব্যবসা চালিয়ে যেতে থাকেন। এরই জেরে আজ শুক্রবার সকালে ক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে তাদের বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ঘরবাড়ি ভাঙচুর করার পর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

​স্থানীয় সচেতন মহলের ভাষ্য, মাদক সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। নতুন প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে এমন সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ছাড়া উপায় নেই। সোনাখোলার মতো প্রতিটি এলাকায় সাধারণ মানুষ সচেতন হয়ে একসঙ্গে কাজ করলে তবেই মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

​এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য আলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানানো ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
০৪ জুন ২০২৬

ধামরাইয়ে বংশী নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

www.dailyajkerkalapara.com |
https://www.facebook.com/দৈনিক আজকের কলাপাড়া