ঢাকাশুক্রবার , ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. পর্যটন
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে বংশী নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

আলাল সজিব , ধামরাই (ঢাকা)
জুন ৪, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুর এলাকায় বংশী নদীতে গোসল করতে নেমে আব্দুস সালাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) দুপুরে বন্ধুদের সঙ্গে বংশী নদীতে গোসল করতে যায় আব্দুস সালাম। একপর্যায়ে নদীতে লাফ দেওয়ার পর সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়।

খবর পেয়ে বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধামরাই ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর নদীর তীব্র স্রোতের কারণে ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে কিশোরটির মরদেহ উদ্ধার করা হয়।

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের উপস্থিতিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত আব্দুস সালাম ধামরাই উপজেলার ইসলামপুর পঞ্চাশ এলাকার বাসিন্দা ও আব্দুস সেলিম খানের ছেলে।

এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদী ও জলাশয়ে গোসল বা সাঁতার কাটার সময় শিশু-কিশোরদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

 

Share this news as a Photo Card

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
০৩ জুন ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটায় সৈকতে ভেসে এসেছে পৃথিবীর বিশালাকৃতির ৫৮ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি

www.dailyajkerkalapara.com |
https://www.facebook.com/দৈনিক আজকের কলাপাড়া