ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

বরগুনার আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

 

বরগুনার আমতলীতে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মামুন ফকির (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে আমতলী থানার গুলিশাখালী বাজারের উত্তর পাশে তার নিজ মালিকানাধীন মামুন ডেকরেটর দোকানের সামনে থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

আমতলী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ শওকত হোসেনের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ১৪০ পিস ইয়াবাসহ মামুনকে আটক করা হয়। গ্রেফতারকৃত মামুন ফকির গুলিশাখালী ১ নং ওয়ার্ডের মোঃ রশিদ ফকিরের ছেলে।

 

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।