ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ কলাপাড়ায় গ্রেফতার ২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
সেপ্টেম্বর ১২, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ।

​শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ০৫:৩০ ঘটিকার সময় কলাপাড়া থানাধীন বালিয়াতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ পক্ষিয়াপাড়া গ্রামের আবুল কালাম খানের বাড়ির দক্ষিণ পাশের পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলো— বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া (৬নং ওয়ার্ড) গ্রামের মোঃ সিরাজ মোল্লার ছেলে মোঃ ইমাম হোসেন মোল্লা (২৬) এবং সোনাপাড়া (৬নং ওয়ার্ড) গ্রামের মৃত আতাহার আলী হাওলাদারের ছেলে মোঃ বুলবুল হাওলাদার (৪৮)।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার এসআই (নিঃ) হামিদুল হক খানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে তাদের আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​এ বিষয়ে কলাপাড়া থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনীর ১০(ক), ১৯(ক)/৪১ ধারায় একটি মামলা (মামলা নং-২২, তারিখ: ১২/০৯/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।