ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে ৪০০পিচ ইয়াবা ও নগদ টাকাসহ নারী মাদক বিক্রেতা আটক

এস এম নাসির মাহমুদ আমতলী (বরগুনা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

 

আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রাম থেকে শুক্রবার গভীর রাতে ৪০০ পিচ ইয়াবা ২০০ গ্রাম গাজা ও নগদ সাড়ে ১০ হাজার টাকাসহ শাহানুর বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক কওে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে আমতলী থানা পুলিশ।

আমতলী থানা পুলিশ ষুত্রে জানা গেছে চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদেও ভিবিত্ততে আমতলী থানার এসআই তানজিল অঅলমের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার গভীর রাতে আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের মো. বাইজিদ হাওলাদের ঘরে অভিযান পরিচালনা করে। এসময় ওই ঘরে মাদকসহ অবস্থান করা বাইজিদ এর স্ত্রী নারী মাদক বিক্রেতা শাহানুর বেগম (৩৫) ও তার ছেলে সানাউল্লাহ (১৬ কে ৪০০ পিচ ইয়াবা ও ২০০ গ্রাম গাজাজাসহ আটক করে পুলিশ। এসময় শাহানুরের নিকট থেকে ইয়াবা ও গাজা বিক্রির নগদ ১০হাজার ৫শ’৬৫ টাকা জব্দ করা হয়। অভিযানের সময় কৌশলে শাহানুর বেগমের স্বামী বাইজিদ পালিয়ে যেতে সক্ষম হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, আটক নারী মাদক বিক্রেতা ও পলাতক স্বামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, দেশব্যাপী মাদক বিরোধী চলমান বিশেষ অভিযানকে সফল করার লক্ষে বরিশাল রেজ্ঞের ডিআইজি ও বরগুনার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচলাণা করা হচ্ছে।