ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণখানে দেশীয় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার

Bangladesh
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ কিশোর গ্যাং ও চাঁদাবাজ চক্রের সাত জন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সম্প্রতি দক্ষিণখান থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের পাকড়াও করে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে এই চক্রটি নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করছিল।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোর গ্যাংয়ের দুটি পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর দক্ষিণখান থানা এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। এরই সূত্র ধরে পুলিশ নিশ্চিত হয় যে, ওই এলাকায় বেশ কয়েকটি সক্রিয় অপরাধী চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে।

উক্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত সাঁড়াশি অভিযানে প্রথমে দেশীয় অস্ত্রশস্ত্রসহ চাঁদাবাজির সঙ্গে জড়িত পাঁচ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে পৃথক আরেকটি অভিযানে ১৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও দুই মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই ধরনের বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আটককৃত সাত জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোড় ফইম উদ্দিন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।