ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

আলহাজ্ব আবদুল খালেক চেয়ারম্যানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

নাজিম বকাউল, ফরিদপুর বিশেষ প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

ফরিদপুরের সমাজ, শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক-বাহক, গেরদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আবদুল খালেক সাহেবের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও স্থানীয় সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে স্মরণ সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মরহুমের প্রতিষ্ঠিত আলহাজ আবদুল খালেক ডিগ্রি কলেজ, আলহাজ্ব আবদুল খালেক উচ্চ বিদ্যালয় এবং খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় আট শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় মরহুমের কর্মময় ও আদর্শিক জীবন নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন গেরদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মরহুমের জ্যেষ্ঠ পুত্র জনাব মোঃ আরিফ হোসেন, আলহাজ্ব আবদুল খালেক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মরহুমের কনিষ্ঠ পুত্র মুহাম্মদ সেলিম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ শফিউদ্দিন মোল্লা, বর্তমান প্রধান শিক্ষক ফজিলাতুন্নেছা, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল ইসলাম বাবলু, সাবেক ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক আয়নাল হক মোল্লা সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, খালেক চেয়ারম্যান আজীবন এলাকার শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে আত্মনিয়োগ করে গেছেন। তাঁর রেখে যাওয়া নীতি ও জীবন-আদর্শকে ধারণ করে সমাজ গঠন এবং শিক্ষার মান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা পর্ব শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।এই সাইটটি তথ্য মন্ত্রণালয়ের আবেদনকৃত