ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে ইসলামী আন্দোলনের শাখা প্রতিনিধি সভা ২০২৬ অনুষ্ঠিত

Link Copied!

 

শুধু নেতা নয়, নীতির ও পরিবর্তন চাই, এ স্লোগানকে সামনে রেখে বরগুনার আমতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমতলী উপজেলা শাখার আয়োজনে শাখা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতী মো. ওমর ফারুক জিহাদী এর সভাপতিত্বে
এবং সেক্রেটারি হাফেজ মাওলানা ইউসুফ মাতুব্বর এর সঞ্চালনায়

রবিবার ৪ঠা অক্টোবর, বিকেল ৩ ঘটিকায় আমতলীর বাঁধঘাট চৌরাস্তায় অবস্থিত রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরগুনা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন আলিউল্লাহ (পীর সাহেব কেওড়াবুনিয়া)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জেলা সিনিয়র সহসভাপতি মাওলানা মোঃ আব্দুস শাকুর, জেলা
সেক্রেটারি-মাওলানা মোঃ রেজাউল করিম আকন। সাংগঠনিক সম্পাদক-মুফতী আবু সালেহ জিহাদী।কার্যনির্বাহী সদস্য-আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন।মোঃ কামিনুল ইসলাম, জেলা ইসলামী শ্রমিক আন্দোলন, সভাপতি এইচ এম আব্দুর রহমান,জেলা ইসলামী ছাত্র আন্দোলন, আহবায়ক সহ সভায় উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন শাখা পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন আলিউল্লাহ বলেন, “শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই – পীর সাহেব চরমোনাইয়ের এই আহ্বানকে বাস্তবায়ন করতে তৃণমূলকে শক্তিশালী করতে হবে।”
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সুশাসন ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ইউনিয়ন ভিত্তিক ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত ব্যক্তির পক্ষে কাজ করতে বলেন।তিনি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।