ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট, প্রসাধনী ক্রিম, পাউডার, অরেঞ্জ ট্যাংক ও একটি মোটর সাইকেল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির সদস্যরা।
৮ আগস্ট শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ পণ্যগুলো উদ্ধার করেন।
ফেনী ব্যাটালিয়ন -৪ বিজিবির অধিনায়ক লে,. কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় রাখা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

