ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ

মেহেরপুর প্রতিনিধি 
আগস্ট ৭, ২০২৬ ৫:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে চার পুরুষ ও এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে ধলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা গেছে, ধলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে বিএসএফের ১১ ব্যাটালিয়নের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের চার পুরুষ ও এক নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন।

বিষয়টি টের পেয়ে সীমান্তে অবস্থান নেয় বিজিবি। বিজিবির কঠোর অবস্থান ও তাৎক্ষণিক প্রতিরোধের কারণে বিএসএফের ওই চেষ্টা সফল হয়নি।

ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে। কোনোভাবেই অবৈধ পুশইন করতে দেওয়া হবে না। এ বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে সীমান্তের স্থানীয় বাসিন্দারাও পুশইনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হলে বিজিবির সঙ্গে থেকে তা প্রতিহত করবেন তারা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ধলা সীমান্ত এলাকায় বিএসএফের সদস্যরা পাঁচজনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। বিজিবির প্রতিরোধের কারণে তারা সফল হয়নি।