ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

Link Copied!

 

ফেনীর সোনাগাজী-মুহুরী প্রজেক্ট সড়কের আবদুল হক মুহুরী বাড়ি সংলগ্ন স্থানে বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় নুরনবী রিপন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত ও নুর আলম (২৫) নামে অপর এক যুবক আহত হয়েছেন। নিহত রিপন আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী বাজারের ব্যবসায়ী। রাত দুইটার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

পুলিশ, এলাকবাসী ও নিহতের পরিবার জানায়, রাত দশটার একটি ট্যাফে ট্রাক্টরের চালক তার গাড়ি থামিয়ে সড়কের ওপর গাড়িতে তেল ভরছিলেন। রিপন ও তার বন্ধু নুর আলম মোটরসাইকেল যোগে সোনাগাজী যাচ্ছিলেন। অন্ধকার রাতে সড়কের ওপর রাখা ট্রাক্টরের পেছেনে ধাক্কা লেগে রিপনের মোটরসাইকেল ধুমড়েমুচড়ে যায়। রিপন ও তার বন্ধুকে স্থানীয়রা উদ্ধার করে প্রথম সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দুইটার দিকে রিপন মারা যায়। তার বন্ধু নুর আলমকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।