ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

দশমিনায় কলেজ শিক্ষিকার রহস্যমৃত্যু: স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ পরিবারের।

Link Copied!

 

পটুয়াখালীর দশমিনায় দীপা রানী দাস (৫১) নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রনগোপালদী ইউনিয়নের মধ্য রনগোপালদী গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত দীপা রানী দাস গলাচিপা উপজেলার উলানিয়া কলেজের শিক্ষিকা ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৫-১৬ বছর আগে শুভ্র সূচি দাসের সঙ্গে দীপা রানী দাসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। নিহতের ছোট বোন রাসমনি দাসের অভিযোগ, ‘দীপার চাকরির পুরো বেতন-ভাতাও স্বামী জোরপূর্বক কেড়ে নিতেন। পারিবারিক এই কলহ নিরসনে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। আমরা এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত চাই।’

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন নিহতের স্বামী শুভ্র সূচি দাস। তিনি দাবি করেন, ‘ঘটনার সময় আমি দোকানে ছিলাম। ছেলের মাধ্যমে খবর পেয়ে বাড়িতে এসে দেখি দরজা ভেতর থেকে আটকানো। পরে পরিবারের সদস্যরা ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় পায়। আমি কখনোই তাকে নির্যাতন করিনি, এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।’

বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য নির্মল চন্দ্র জানান, নিহত শিক্ষিকা অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের ছিলেন। স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে পারিবারিক মতবিরোধ হলেও তারা সংসার করছিলেন। হঠাৎ এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।