ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে মাছ আহরণে গিয়ে ট্রলার ডুবি ৫ জন জেলে উদ্ধার ও ৬ জন নিখোঁজ

Link Copied!

 

বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে মাছ আহরণে গিয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে পটুয়াখালীর গলাচিপার ফিশিং ট্রলারে থাকা ১১ জন জেলের মধ্যে ৫ জন উদ্ধার ও ৬ জন নিখোঁজ রয়েছে। গত ৪ জুলাই ২০২৬ রাতে উপজেলার পানপট্টি লঞ্চঘাট থেকে এমদাদুল শিকদার এর ফিশিং ট্রলার ১১ জন জেলে নিয়ে মাছ আহরণের জন্য গভীর বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওয়ানা হয়। উক্ত ফিশিং ট্রলারটি গত ৫ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০ টায় গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। সমুদ্রে মাছ আহরণে থাকা অপর একটি ফিশিং ট্রলারের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারের ১১ জন জেলের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়। বাকি ৬ জন জেলে এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেরা হলো, মো: হারুন (৪৫), মো: এমাদুল(৪৫), মো: ফোরকান (৫৫), মো: আল আমিন, মো: সায়েম (২০), মো: আকাশ (২৫) এরা সবাই গলাচিপা উপজেলার স্থায়ী বাসিন্দা।

এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান, নিখোঁজ ৬ জন জেলেদের উদ্ধারে গলাচিপা, কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।