ঢাকাসোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত: র‍্যালি ও আলোচনা সভা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জুলাই ৬, ২০২৬ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালীর দুমকিতে যথাযথ মর্যাদায় “জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​বিকেল ৩টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন: উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন: উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নমিতা রানী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মোঃ জালাল আহমেদ, দুমকি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, মুরাদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ৫টি ইউনিয়নের সমবায়ী সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। পাশাপাশি ৫ জন নারী উদ্যোক্তাকে স্বল্প সুদে মোট ৬ লাখ ২৫ হাজার টাকা পল্লী উদ্যোক্তা ঋণ এবং সমবায়ী সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।