ঢাকামঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

গলাচিপায় বজ্রপাতে ৪টি গরুর মৃত্যু

Link Copied!

 

পটুয়াখালীর গলাচিপায় নিম্নচাপের কারণে উপকূলে দমকা হাওয়াসহ বৃষ্টি চলমান থাকায় হঠাৎ বজ্রপাতে একইসাথে ৪ টি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার গোলখালীর নলুয়াবাগী গ্রামে গরুগুলোর মৃত্যুর ঘটনা ঘটে। মারা যাওয়া গরুগুলোর মালিক হলো, নলুয়াবাগী গ্রামের বাসিন্দা মো. নিজাম প্যাদার ৩টি ও মো. রাহুল মৃধার ১টি গরুসহ মোট ৪টি গরুর মৃত্যু হয়।
উক্ত বিষয়ে নিজাম প্যাদা ও রাহুল মৃধা কান্না জড়িত কন্ঠে জানান, মাঠে ঘাস খাওয়ার জন্য গরুগুলো বাঁধা অবস্থায় ছিল। হঠাৎ বজ্রপাতে গরুগুলোর মৃত্যু হয়। তারা আরও জানান, অনেক কষ্ট করে গরুগুলো লালন-পালন করছিলো লাভের আশায়। গরুগুলো মারা যাওয়ায় তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান। তাই সরকারের কাছে আর্থিক সাহায্যের দাবি জানান।
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক জানান, ক্ষতিগ্রস্ত গরুর মালিকরা আর্থিক সাহায্যের আবেদন করলে সরকারি নিয়মানুযায়ী সহযোগিতা করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।