ঢাকাসোমবার , ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে জাতীয় ফল মেলা ও কৃষি প্রনোদনা উদ্বোধন

Link Copied!

“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারোমাস” প্রতিপাদ্যে বরগুনার আমতলীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।

আজ রোববার (২৮ জুন) সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষি অফিসের সামনে এ মেলা উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জাতীয় ফল মেলা উদ্বোধন শেষে মেলায় প্রদর্শিত ফল পরিদর্শন করেন।

এছাড়াও এসময় খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, গাছ/বৃক্ষের চারা এবং অন্যান্য কৃষি উপকরন বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাসেল এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী মোঃ ইদ্রিসুর রহমান, উপজেলা বন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আজাদুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জালাল আহমেদ ফকির, সাংবাদিক জাকির হোসেন মোল্লা, সাইফুল্লাহ নাসির, জসিম উদ্দিন সিকদার, হায়াতুজ্জাম মিরাজ, মোঃ সজিব মিয়া ছাড়াও বিভিন্ন কৃষি ইউনিটের টিম লিডার, সুবিধাভোগী ও প্রান্তিক কৃষকবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।