বরগুনা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ,স্বাস্থ্য অধিদ্প্তর এর বাস্তবায়নে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরণ সভা বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডা: মো: মোস্তাফিজুর রহমান, ডা: হিমেল পাল , ডা: মো: হুমায়ুন ইসলাম সুমন (প্রমুখ) । আগামী ২৮ জুন দেশ ব্যাপী সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৫ বছর বযশী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে । আমতলী উপজেলায় ২২২৭০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে । #
