ঢাকাবুধবার , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. পর্যটন
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজারে পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা – আটক ২

ফাহাদুল, ইসলাম নারায়ণগঞ্জ
জুন ১৬, ২০২৬ ৭:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা, সরকারি সরঞ্জাম ছিনতাই এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। সোমবার ১৫ জুন বিকেলে ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করতে গেলে মাদক কারবারি ও তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে এএসআই মামুনুর রশিদের নেতৃত্বাধীন পুলিশ দলের ওপর হামলা চালায়। একপর্যায়ে ধস্তাধস্তির মাধ্যমে হামলাকারীরা পুলিশের ওয়াকিটকি, একাধিক মোবাইল ফোন, ব্যাগ ও অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেয়।

পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সদস্যরা পার্শ্ববর্তী খেলার মাঠে আশ্রয় নিতে বাধ্য হন। স্থানীয়দের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় ছিনিয়ে নেওয়া ওয়াকিটকি ও অন্যান্য কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হলেও মূল অভিযুক্তরা পালিয়ে গেছে।

আড়াইহাজার থানার ওসি মো: সবজেল হোসেন জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদক ব্যবসা ও অপরাধচক্র সক্রিয় থাকলেও তাদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। ফলে তারা এখন আরও বেপরোয়া হয়ে উঠছে এবং প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে।

আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রকাশ্য রাস্তায় বাধাগ্রস্ত করা, যোগাযোগের গুরুত্বপূর্ণ সরঞ্জাম ছিনিয়ে নেওয়া—এ ঘটনা রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একটি সংঘবদ্ধ চক্র যদি পুলিশের সরঞ্জাম ছিনিয়ে নিয়ে নিরাপদে সরে যেতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Share this news as a Photo Card

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
১৫ জুন ২০২৬

লাঙ্গলদাড়িয়ায় ডিডকৃত ও পৈত্রিক জমির মৎস্য ঘের জবর দখলের চেষ্টা

www.dailyajkerkalapara.com |
https://www.facebook.com/দৈনিক আজকের কলাপাড়া