বাংলাদেশ সংবাদ সংস্থা ও দেশ টেলিভিশন’র ফরিদপুর জেলা প্রতিনিধি আনিচুর রহমান এর ওপর হামলার প্রতিবাদ, হামলাকারীদের সনাক্তপূর্বক গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে।
এ উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে আধা ঘন্টাব্যাপী মানববন্ধন থেকে প্রকাশ্য দিবালোকে হাসপাতাল চত্বরে একজন সংবাদকর্মীর ওপর নৃশংস এ হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিতকরণ ও গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানানো হয়।
হামলার শিকার আনিসুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও অদ্যবদি পুলিশ কাউকে আটক করতে পারেনি। এতে তিনি নিজেসহ পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি জানান, একটি সড়কের নির্মাণ ত্রুটি নিয়ে সংবাদ সংগ্রহ করায় ঠিকাদার কর্তৃপক্ষ ক্ষুব্দ হয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালায়। তিনি হামলাকারীদের গ্রেফতার ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান প্রশাসনের প্রতি।
এসময় উপস্থিত বক্তারাও, একজন সংবাদকর্মীর ওপর এমন হামলা ন্যাক্কারজনক এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি দাবী করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান।
উল্লেখ্য, গত ২০ মে ফরিদপুর ডায়াবেটিক এ্যাসোসিয়েশেন এর আভ্যন্তরে কয়েকজন সংঘবদ্ধভাবে সাংবাদিক আনিসুর রহমানের ওপর হামলা চালায়, এসময় তিনি প্রাণ রক্ষঅয় হাসপাতাল ভবনে আশ্রয় নিলে সেখানেও তাড়া করে মারধর করে হামলাকারীরা। পরদিন ২১ মে ওই সাংবাদিক বাদী হয়ে কোতয়ালী থাকায় মামলা দায়ের করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।