ঢাকাশনিবার , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. পর্যটন
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

এক সপ্তাহে দুই প্রাণ: সুখদহ নদীতে আবারও কিশোরের মৃত্যু

Link Copied!

 

বগুড়ার গাবতলী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে মেহেদী হাসান (১০) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান গাবতলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তরফসরতাজ দক্ষিণপাড়া গ্রামের জুয়েল প্রামাণিকের ছেলে। সে তরফসরতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান নানার বাড়িতে বেড়াতে এসে বন্ধুদের সঙ্গে বটিয়াভাঙ্গা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত সুখদহ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানার কারণে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গীরা বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।

অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা নদী থেকে মেহেদীর নিথর দেহ উদ্ধার করেন। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, সুখদহ নদীতে গত এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় কিশোরের মৃত্যুর ঘটনা। এর আগে গত ৩১ মে গাবতলীর নেপালতলী বুরুজ এলাকার সুখদহ নদীতে জিহাদ নামে আরেক শিশু নিখোঁজ হওয়ার তিন দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। পরপর দুটি মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
১২ জুন ২০২৬

​ক্যান্সারে আক্রান্ত বৃদ্ধের বিষপানে আত্মহত্যা: ফরিদপুরে শোকের ছায়া।

www.dailyajkerkalapara.com |
https://www.facebook.com/দৈনিক আজকের কলাপাড়া