ঢাকাবৃহস্পতিবার , ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু, আহত-২।

পটুয়াখালী প্রতিনিধি
মে ২৮, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু, আহত-২।।

পটুয়াখালীর গলাচিপায় অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তামিম (২০) ও ফয়সাল (১৯) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। এঘটনায় গুরুতর আহত হয়েছে আটোরিক্সার আরো দুই যাত্রী। বৃহস্পতিবার দুপুর পৌনে এগারোটার দিকে পৌর শহরের সরকারি কলেজ রোড সংলগ্ন গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত তামিম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার জব্বার হাওলাদারের ছেলে এবং ফয়সাল আবু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌনে এগারোটার দিকে তামিম ও ফয়সাল মোটরসাইকেল যোগে উলানিয়া থেকে গলাচিপা শহরের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সা দুই যাত্রীসহ তামিম ও ফয়সাল গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে গেলে তামিমকে মৃত ঘোষনা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে নেয়ার পথে ফয়সালের মৃত্যু হয়। এছাড়া অটোরিক্সার যাত্রী আহত সোহরাব ও ফরিদকেও সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
‎গলাচিপা থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।