ঢাকাসোমবার , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. পর্যটন
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

মিঠাপানির পুকুরে মাছের সাথে মুক্তা চাষে নতুন বিপ্লব: ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরগুনা অঞ্চলের উদ্যোগে প্রশিক্ষণ ও বিনামূল্যে ডাইস বিতরণ

মনির সবুজ
মে ১৯, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

— স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন হাজারো গ্রামীণ নারী ও বেকার যুবক
বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক মুক্তির নতুন দিগন্ত উন্মোচন করতে এগিয়ে এসেছে দেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সংস্থা ব্র্যাক। সংস্থাটির মাইক্রোফাইন্যান্স বরগুনা অঞ্চলের কলাপাড়া এরিয়ার মহিপুর শাখায় এবার মিঠাপানির পুকুরে মুক্তা চাষকে কেন্দ্র করে একটি যুগান্তকারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির আওতায় নতুন উদ্যোক্তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি মুক্তা উৎপাদনের মূল উপকরণ নিউক্লিয়াস ডাইস বিনামূল্যে বিতরণ করা হবে।

প্রকল্পের পরিচিতি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লক্ষাধিক পুকুর ও জলাশয়কে কাজে লাগিয়ে মুক্তা উৎপাদনের মাধ্যমে বেকারত্ব দূর করা এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। বিশেষজ্ঞদের মতে, মুক্তা বিশ্বের একমাত্র জৈব রত্নপাথর যা অত্যন্ত কম খরচে উৎপাদন করা সম্ভব এবং আন্তর্জাতিক বাজারে এর চাহিদা ও মূল্য উভয়ই অত্যন্ত বেশি।

যেভাবে কাজ করবে এই কর্মসূচি ব্র্যাক মাইক্রোফিন্যান্সের শাখা পর্যায়ে আগ্রহী সদস্যদের বিশেষত গ্রামীণ নারী ও বেকার যুবকদের প্রথমে চিহ্নিত করা হবে। এরপর তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে থাকবে ঝিনুক চেনা ও সংগ্রহ, নিউক্লিয়াস ডাইস প্রতিস্থাপন কৌশল, পুকুর ব্যবস্থাপনা, মুক্তা সংগ্রহ ও বাজারজাতকরণ এবং হিসাবরক্ষণ পদ্ধতি।

প্রশিক্ষণ শেষে প্রতিজন উদ্যোক্তাকে বিনামূল্যে দেওয়া হবে ৫০০ থেকে ১,০০০টি নিউক্লিয়াস ডাইস, ঝিনুক, মাছের পোনা এবং প্রয়োজনীয় জাল ও ঝুড়ি। পুকুর প্রস্তুতি ও মুক্তা চাষ পরিচালনার জন্য ব্র্যাক মাইক্রোফিন্যান্স থেকে ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ পাওয়া যাবে। মুক্তা বিক্রির পর কিস্তি পরিশোধের সুবিধা থাকায় উদ্যোক্তাদের আর্থিক চাপ থাকবে না।

আয়ের সম্ভাবনা বিশেষজ্ঞরা জানান, মাত্র ৩ কাঠা পুকুরে ৫০০টি ঝিনুকে মুক্তা চাষ শুরু করলে ১২ মাসের মধ্যে ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আয় সম্ভব। একই পুকুরে একই সাথে মাছ চাষ করা যাওয়ায় আয় আরও বাড়ে। দেশীয় বাজার ছাড়াও বিদেশে মুক্তা রপ্তানির বিশাল সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ব্র্যাকের বক্তব্য, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বিএম আফজাল হোসেন জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে এই সুযোগ পৌঁছে দিতে সাউথ ডিভিশনের সকল শাখায় নেটওয়ার্ক ব্যবহার করা হবে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই প্রকল্প পরিচালিত হবে। উদ্যোক্তাদের বাজার সংযোগ তৈরিতেও সংস্থাটি সহায়তা করবে।

এ ছাড়া উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-
মাহমুদুল হাসান ভাই (আঞ্চলিক ব্যবস্থাপক- দাবি), মোঃ শফিক ভাই (ডি. এম- ওয়াশ), মোঃ আব্দুল হাকিম ভাই (ডিভিশনাল কো-অর্ডিনেটর- এস. এস লীড জেনারেশন), মীর সোহেল ভাই (এলাকা ব্যবস্থাপক- দাবি), মোর্তুজা বিল্লাহ ভাই (শাখা ব্যবস্থাপক- মহিপুর), সাইমুন ইসলাম ভাই (এক্সট্রেনশন অফিসার- কৃষি ও বীমা)

Share this news as a Photo Card

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
১৪ জুন ২০২৬

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

www.dailyajkerkalapara.com |
https://www.facebook.com/দৈনিক আজকের কলাপাড়া