ঢাকাসোমবার , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. পর্যটন
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় গভীর রাতে অভিযান, সরকারি চাল উদ্ধার।

কলাপাড়া (পটুয়াখালী )প্রতিনিধি
মে ১৬, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের জন্য বরাদ্দকৃত ২৬ বস্তা সরকারি চাল বসত বাড়িতে অবৈধ উপায়ে মজুত রাখা অবস্থায় উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

​শুক্রবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইতালি বাড়ি নামক স্থানে এই অভিযান পরিচালনা করেন ইউএনও কাউসার হামিদ।

এসময় ইমরান নামের এক ব্যক্তির বসত ঘরে খাটের পাশে রাখা ২৬ বস্তুা সরকারি (স্টিকার সংযুক্ত) চাল খুঁজে পায় প্রশাসন। এছাড়া চাল সরিয়ে খালি করে রাখা আরও ২৪ টি বস্তা উদ্ধার করা হয়েছে। তবে ওই সময়ে ইমরানকে বাড়িতে পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা ইমরান হোসেনের বাড়িতে সরকারি চাল অবৈধভাবে মজুত রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ দ্রুত সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ইমরান হোসেনের বাসা থেকে ২৬ বস্তা জেলেদের বিশেষ বরাদ্দকৃত চাল এবং চাল সরিয়ে ফেলা ২৪টি খালি বস্তা উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ আজকের কলাপাড়াকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সরকারি স্টিকার যুক্ত জেলেদের চালের অনেক বস্তুা মজুদ করা হয়েছে। পরে পুলিশ প্রশাসন নিয়ে অভিযান পরিচালনার মাধ্যমে ২৬ বস্তুা চাল ও ২৪ টি খালি বস্তা উদ্ধার করেছি। তবে কোন পুরুষ মানুষকে বাড়িতে পাওয়া যায়নি। এ ঘটনায় নিয়মিত মামলা হবে।

তিনি বলেন, যাঁরা অসহায় জেলেদের চাল নিয়ে অসৎ উদ্দেশ্যে মজুদ করেছে তাদের এক চুলও ছাড় নয়। তবে চাল উদ্ধার করে পরিষদে নিয়ে দফাদারের জিম্মায় রাখা হয়েছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
১৪ জুন ২০২৬

প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন: ববি হাজ্জাজ

www.dailyajkerkalapara.com |
https://www.facebook.com/দৈনিক আজকের কলাপাড়া