আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আমতলী উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় বিক্ষোভ মিছিল বের করা হয় । মিছিল টি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাকিব প্লাজার সামনে শেষ হয় । মিছল শেষে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু , মকবুল আহম্মেদ খান, আলহাজ্ব তরিকুল ইসলাম টারজন,জালাল মৃধা,তোফাজ্জেল হোসেন,ইলিয়াস খান, পৌর বিএনপির দলের সাবেক আহবায়ক মো,কবির উদ্দিন ফকির সদস্য সচিব জালাল আহম্মেদ খান সহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
