কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সোমবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শহরের মিজান রোড থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফেনী প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মজিবুর রহমান প্রমূখ।
