ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে ১১ দলীয় ঐক্যের পথসভায় ডা. শফিকুর রহমান যারা সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে তাদের ক্ষমতায় থাকার অধিকার নাই

জাবেদ হোসাইন মামুন, ফেনী জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যারা জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে তাদের ক্ষমতায় থাকার অধিকার নাই। দেশে গ্যাস নাই, বিদ্যুৎ নাই। মানুষের কথা বলার অধিকার। এমন একটি দেশ রেখে যেতে চাই, যে দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও নারী-পুরুষরা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেননা। গণভোট বাংলাদেশকে সংস্কার এবং মেরামত করার জন্য। এখনকার সরকার এবং আমরা বলেছি, গণভোট বিজয়ী হলে, হ্যা বিজয়ী হলে আমরা তা মেনে নেব এবং পুরোপুরি বাস্তবায়ন করব । বর্তমান সরকার কি সেটা বাস্তবায়ন করেছে? ছয় মাস চলে যাচ্ছে, চলে যাবে ১৮০ দিন। এরপর এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিবে। প্রথম দিন থেকে এ সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে আসছে।
১১ দলীয় ঐক্যেের পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেল চারটায় ফেনীর মহিপাল পৌঁছে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মহিপাল লং মার্চ জনসমুদ্রে পরিণত হয়।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এ লংমার্চ শুরু হয়।

অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় আহবায়ক, জাতীয় সংসদের চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অব. অলী আহমদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঞা মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সহ জোটের নেতারা।

১১ দলীয় জোটের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ।