ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

শিশু শিক্ষার্থীদের সঙ্গে গল্পে মাতলেন শিক্ষা অফিসার!

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি:
আগস্ট ৩০, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

 

শিশু শিক্ষার্থীদের সঙ্গে গল্প, কুশল বিনিময় ও আনন্দঘন সময় কাটিয়ে তাদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করলেন দুমকি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ।

রোববার (৩০ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার মেয়াসাব ইন্টারন্যাশনাল একাডেমি‌ পরিদর্শনে আসেন । এ সময় তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে শিক্ষা অফিসার শিশু শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসুলভ পরিবেশে কথা বলেন। তাদের পড়াশোনা, দৈনন্দিন জীবন ও বিভিন্ন বিষয়ে জানতে চান। শিক্ষার্থীরাও আনন্দের সঙ্গে শিক্ষা অফিসারের সঙ্গে গল্পে মেতে ওঠে। এ সময় শ্রেণিকক্ষে এক আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

শিক্ষা অফিসার প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও শিক্ষার্থীদের শৃঙ্খলা দেখে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শিশুদের আনন্দময় পরিবেশে পাঠদানের মাধ্যমে তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

এ সময় মেয়াসাব ইন্টারন্যাশনাল একাডেমির উপদেষ্টা মন্ডলীর সভাপতি সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার মৃধা ফিরোজ আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো: কামরুল ইসলামসহ শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শিক্ষা অফিসারের এমন আন্তরিক ও বন্ধুসুলভ আচরণে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।এই সাইটটি তথ্য মন্ত্রণালয়ের আবেদনকৃত