ঢাকামঙ্গলবার , ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. পর্যটন
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে হাফেজ রবিউল বাশার এমপি

Link Copied!

সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলার বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দিরের নবনির্মিত ভবন ও মন্দির পরিদর্শন করেছেন। সোমবার (১ জুন) এমপি সফর সঙ্গীদের সাথে নিয়ে মন্দির পরিদর্শন করেন।

উপজেলা জামায়াতের আমীর ও সদর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুছ, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও বুধহাটা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী এড. শহিদুল ইসলাম ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ এবং মন্দির কমিটির সচ্চিদানন্দদে সদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার মন্দির কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা এবং সামাজিক উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

মন্দির কমিটির সদস্যরা নবনির্মিত ভবন ও মন্দির পরিদর্শনে আসার জন্য সংসদ সদস্যসহ উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
২৪ মে ২০২৬

কলাপাড়া পায়রা বন্দর চেয়ারম্যানকে ব্যতিক্রমী ঈদের শুভেচ্ছা, দাওয়াত।

www.dailyajkerkalapara.com |
https://www.facebook.com/দৈনিক আজকের কলাপাড়া