দেশের বিভিন্নস্থানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীর সোনাগাজীতে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
সোনাগাজী আল-হেলাল একাডেমির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্ত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হন।
উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞার সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য দাউদুল ইসলাম মিনার চেয়রাম্যান ও পৌর যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি প্রমূখ।
