পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৬নং ওয়ার্ড পৌর মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কলাপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ কারী আহমেদ তামিম মোহেব্বি। পরে কলাপাড়া পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমান শোয়েবের সঞ্চালনায় সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কলাপাড়া পৌর মহিলা দলের সভানেত্রী মোসাঃ ফারজানা শাম্মী ফ্লোরা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নামু মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলাপাড়া উপজেলা বিএনপির ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কাজল তালুকদার, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম পন্ডিত, আসাদুজ্জামান খান, কলাপাড়া পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক নাসির উদ্দীন আহমেদ রতন, ৬নং ওয়ার্ড যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কাদের বাবু এবং ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহাগ খান।
এ সময় কলাপাড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি, সাধারণ সম্পাদিকা মোসাঃ নার্গিস আক্তার, সহ-সভাপতি স্বপ্নিতা বিশ্বাস, কলাপাড়া পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা রোকসানা আক্তার রোজী, কলাপাড়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোসাঃ মনি বেগম, সাংগঠনিক সম্পাদিকা মোসাঃ লাইজু আক্তার, সহ-সভানেত্রী মোসাঃ মাকসুদা পারভীন ও যুগ্ম-সাধারণ সম্পাদিকা মোসাঃ জুলিয়া নাসরীনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটি ঘোষণা
সম্মেলন শেষে ৬নং ওয়ার্ড পৌর মহিলা দলের নতুন কমিটির নাম ও পদবি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রকাশিত কমিটির কাগজ অনুযায়ী, সভানেত্রী নির্বাচিত হয়েছেন মোসাঃ রাবেয়া খানম। সিনিয়র সহ-সভানেত্রী হয়েছেন মোসাঃ পারভিন বেগম, সাধারণ সম্পাদিকা মোসাঃ জাহানারা বেগম টুই, যুগ্ম-সাধারণ সম্পাদিকা হামিদা নাসরিন মালা, সাংগঠনিক সম্পাদিকা মোসাঃ সারিনা এবং দপ্তর সম্পাদিকা মোসাঃ রুপা বেগম।
সম্মেলনে বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে নারী নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি ৬নং ওয়ার্ডে মহিলা দলের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
