ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার ১৭ বছর দেশের মানুষ অন্ধকার যুগ বহন করেছিল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রেজভী

জাবেদ হোসাইন মামুন, ফেনী জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধামন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকট রুহল কবির রেজভী বলেছেন, শেখ হাসিনার ১৭টি বছর দেশের মানুষ অন্ধকার যুগ বহন করেছিল। তার শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে তার লালিত পুলিশ বাহিনী। বাংলাদেশের প্রতিটি জেলায় ফেনীর হারুনুর রশিদের মতো হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা শহীদ হয়েছে। খালে, বিলে নদীর দ্বারে মানুষদের লাশ পাওয়া যেত। তারেক রহমানের পক্ষ থেকে আজ হারুনের পরিবারকে ঘর উপহার দিতে এসেছি। আরো যারা শহীদ রয়েছে আপনারা সকলে তাদের পাশে থাকবেন। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, সে পতাকা বহন করছেন তারেক রহমান।

পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা শহীদ হারুনুর রশিদের পরিবারকে নতুন ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে স্মরণনভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
আমরা বিএনপি পরিবারের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে শহীদ হারুনুর রশিদের স্ত্রী ও সন্তানদের হাতে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন তিনি।

এ উপলক্ষ্যে ফেনী জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ ফরহাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক স্মরণসভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা সংসদ সদস্য আশরাফ উদ্দিন মুকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, কৃষিবিদ মোকসুদুল মোমিন মিথুন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খোন্দকার ও জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন প্রমূখ।

পরে তিনি শহীদ হারুনুর রশিদের আত্মার মাগফেরাত কামনা করে তবর জিয়ারত শেষে ফিতা কেটে নবনির্মিত ঘরটি উদ্বোধন করা হয়।