আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আছাফুর রহমান ডাবলু (৫২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানাগেছে, ডাবলু লিভার ও ডায়াবেটিস এর সমস্যায় ভুগছিলেন। এছাড়া কয়েকদিন আগে ফোড়া অপারেশন করার পূর্বে সেখানে ক্যান্সারের জীবাণু দেখা দিয়েছিল। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মঙ্গলবার বেলা ১১টায় কাদাকাটি সানাবাড়ি আহলে হাদিস জামে মসজিদে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন বড় মসজিদের ইমাম হাফেজ আব্দুল মালেক।
এ সময় কাদাকাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তুহিনুল্লাহ তুহিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি কেসমত হাসান, সাবেক আহ্বায়ক আব্দুল হাকিম বেগ অংশগ্রহণ করেন।

