ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে জামায়াতের লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :
আগস্ট ২২, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

 

আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ৯ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আশাশুনি উপজেলা শাখার আয়োজনে
উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর ছিদ্দিক। সভায় অন্যদের মধ্যে উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব মাওঃ নুরুল আবছার মুরতাজা, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, বায়তুলমাল সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য ও সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ প্রমুখ আলোচনা রাখেন। কর্মশালায় উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে লিডারশিপের গুণাবলি অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কল্যাণ, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।এই সাইটটি তথ্য মন্ত্রণালয়ের আবেদনকৃত