ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং ‘মেসার্স গাজী বিল্ডার্স’-এর স্বত্বাধিকারী এবং “ফরিদপুর গ্রীন হসপিটাল” এর পরিচালক গাজী আব্দুল হক (হক গাজী) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রয়াণে ফরিদপুরের ব্যবসায়ী মহল, চিকিৎসা অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম গাজী আব্দুল হক দীর্ঘদিন ধরে ফরিদপুরের ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি শহরের অদূরে অবস্থিত ‘ফরিদপুর গ্রীন হসপিটাল’-এর পরিচালক হিসেবেও অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। একজন সফল ব্যবসায়ী ও মানবিক ব্যক্তি হিসেবে স্থানীয় মহলে তাঁর ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা ছিল।
পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, মরহুমের নামাজে জানাজা আজ সোমবার বাদ আসর ফরিদপুর শহরের হাউজিং এস্টেটে অবস্থিত তাঁর নিজ বাসভবন ‘গাজী বাড়ি’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে ফরিদপুরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, পারফেক্ট ডায়াগনস্টিক সেন্টার,ফরিদপুরের “ব্যবস্থাপনা পরিচালক”ও সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
