কুয়াকাটা-ভাঙ্গা ৬ লেন মহাসড়ক নির্মান, পায়রা বন্দরকে পূর্নাঙ্গভাবে চালু করা ও বরিশাল-ভোলা সেতু নির্মানসহ ৯ দফা এবং জাতীয় বাজেটে দক্ষিনাঞ্চলের উন্নয়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটায় নাগরিক সমাজের আয়োজনে উপজেলার প্রবেশদ্বার সিক্সলেন এলাকা থেকে মানববন্ধনটি শুরু হয়। দুপুর বারোটা পর্যন্ত একযোগে চলে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত। মানববন্ধনে দল মত নির্বেশেষে সকল শ্রেনী পেশার অর্ধলক্ষাধিকের বেশি মানুষ অংশগ্রহন করেন।

কর্মসূচিতে অংশহণহনকারীরা বলেন, সংসদে জাতীয় বাজেট ঘোষণা করা হলেও দক্ষিণাঞ্চলের উল্লেখযোগ্য উন্নয়নে কোন বরাদ্দ রাখা হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে জাতীয় বাজেটে বরাদ্ধ অন্তর্ভুক্ত করার দাবি জানান।
এ ৩০মিটার মানববন্ধনে দল-মত নির্বিশেষে, স্কুল-কলেজ মাদ্রাসা শিক্ষক এবং শিক্ষার্থীরা সহ সফল পেশার এবং বিভিন্ন সংগঠন এ মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের একটাই দাবি ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সিক্স লেন রাস্তা, কুয়াকাটা কে পূর্ণাঙ্গ আধুনিক পর্যটন কেন্দ্র করার ও ভাঙ্গা থেকে ওটা পর্যন্ত রেললাইন, কলাপাড়া প্রস্তাবিত জায়গায় এয়ারপোর্ট নির্মাণ,বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ কে বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করা, বরিশাল ভোলার সংযোগ ব্রিজ নির্মাণ, পায়রা পোর্ট পূর্ণ খননের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে সচল করার সহ ভোলার গ্যাস লাইন এর মাধ্যমে উন্নত শিল্পায়ন করা করা নিয়ে নয় দফা দাবি মাধ্যমে, বিভিন্ন প্লেকার্ড ফেস্টুন ব্যানার হাতে নিয়ে ৩০ কিলোমিটার দুই ধারে অর্ধলক্ষাদিক মানুষের সমাগমে এ মানববন্ধন করেন। বিভিন্ন পেশার এবং সংগঠনের নেতৃবৃন্দ তাদের একটাই দাবি, এবছরের নতুন সরকার যে নতুন বাজেট করেছেন, তাতে দক্ষিণ অঞ্চলের মানুষের বা উন্নয়নের ক্ষেত্রে কোন বাজে করেননি, এজন্য দক্ষিণ অঞ্চলের মানুষের প্রাণের দাবি সরকার যাতে এ বাজেটকে পুনরায় বিবেচনা করে, দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের এবং দক্ষিণ অঞ্চলকে আধুনিক রুপায়নের জন্য সরকার দ্রুত এ ব্যবস্থা নিবেন। বক্তারা আরো বলেন, সরকার যদি এ বাজেটের দক্ষিণ অঞ্চল কে নতুনভাবে বাজেটের আওতায় না নিলে আন্দোলন চলমান থাকবে।
তারা নতুন নতুন প্রধানমন্ত্রীর কাছে জোরালো এ দাবী রাখছেন।তারা এটাও আশা করছেন, দক্ষিণ অঞ্চল মানুষের এ প্রাণের দাবী কে প্রধানমন্ত্রী পুনরায় নতুন বাজেটের আওতায় এনে, দক্ষিণ অঞ্চলের মানুষের প্রাণের আশা আকাঙ্ক্ষা ও এ নয় দফাকে বাস্তবায়ন করবেন বলে মনে করছেন।
